প্রথমবারের মতো ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটের পর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার-এর বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের সময় বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ ও হান্নান মাসউদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, ব্যারিস্টার আরমান এবং অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেনসহ দলের অন্যান্য নেতারাও অংশ নেন।
এর আগে শুক্রবার রাতে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরের নেতৃত্বে ১১–দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন। পাশাপাশি ভাষাশহীদদের কবর জিয়ারত এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
