ভারত–ওয়েস্ট ইন্ডিজ লাইভ স্কোর: ব্যাটিং-বোলিংয়ের সব আপডেট

IND vs WI

গ্রিভসের সেঞ্চুরিতে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য

জাস্টিন গ্রিভসের সেঞ্চুরি, সঙ্গে জন ক্যাম্পবেল ও আমির জাঙ্গুর অর্ধশতক। এই তিন ব্যাটারের ইনিংসে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে ২৯৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে এগিয়ে যেতে স্বাগতিকদের প্রয়োজন ২৯৬ রান।

রোববার (২৭ সেপ্টেম্বর) তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নেন ভারতের অধিনায়ক শুভমান গিল। তবে শুরুতেই ভারতীয় বোলারদের চাপে ফেলেন ক্যাম্পবেল ও গ্রিভস। উদ্বোধনী জুটিতে ১৩৫ রান যোগ করেন তাঁরা।

কুলদীপ যাদবের বলে ক্যাম্পবেল ফিরলে ভাঙে এই জুটি। ৬০ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৬২ রান করেন বাঁহাতি ওপেনার। অন্য প্রান্তে ইনিংস এগিয়ে নিয়ে সেঞ্চুরি তুলে নেন গ্রিভস। তাঁর ১০৮ বলে ১০১ রানের ইনিংসে ছিল ১২টি চার।

মাঝের ওভারগুলোতে কুলদীপের ঘূর্ণিতে অবশ্য গতি হারায় ওয়েস্ট ইন্ডিজ। ১৯৫ রানে ২ উইকেট থেকে ১৯৮ রানে ৫ উইকেট হয়ে যায় সফরকারীদের স্কোর। শাই হোপকে ফেরানোর পর টানা দুই বলে গ্রিভস ও জুয়েল অ্যান্ড্রুকে আউট করেন কুলদীপ।

সেখান থেকে দলকে টেনে তোলেন জাঙ্গু। রোস্টন চেজের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৫২ রান যোগ করেন তিনি। চেজ ২৪ রানে ফিরলেও জাঙ্গু অপরাজিত থাকেন ৪৩ বলে ৫৮ রানে। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও একটি ছক্কা।

ভারতের সবচেয়ে সফল বোলার কুলদীপ। ১০ ওভারে ৪০ রান দিয়ে ৪ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। প্রসিদ্ধ কৃষ্ণ ৬০ রানে নেন ২ উইকেট। নীতীশ কুমার রেড্ডির শিকার একটি।

ক্রিকেট লাইভ স্কোর

ভারত–ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডেসহ চলমান ম্যাচের আপডেট

ভারত–ওয়েস্ট ইন্ডিজ পূর্ণ স্কোরকার্ড ↗

স্কোর সরবরাহকারী: CricTimes। পূর্ণ স্কোরকার্ড: Cricbuzz।