আজকের নামাজের সময়সূচী

আজকের নামাজের সময়সূচী দেখুন। ফজর, জোহর, আসর, মাগরিব ও ইশার সময়, সূর্যোদয়, নামাজের রাকাত এবং কোন সময় নামাজ পড়া নিষেধ তা জানুন।

আজকের নামাজের সময়সূচী

সিলেট, বাংলাদেশ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৫ Rabīʿ al-thānī ১৪৪৮ হিজরি
ফজর৪:২২ AM
সূর্যোদয়৫:৩৯ AM
জোহর১১:৪৭ AM
আসর৪:১৩ PM
মাগরিব৫:৫৬ PM
ইশা৭:০৮ PM
সেহরি শেষ৪:১২ AM
ইফতার৫:৫৬ PM
পরবর্তী নামাজ
বাকি সময়--:--:--

মাসিক নামাজের সময়সূচী

বর্তমান মাসের সম্পূর্ণ সময়সূচী দেখুন

গুরুত্বপূর্ণ: সময়গুলো গণনাভিত্তিক reference। আপনার স্থানীয় মসজিদ বা নির্ভরযোগ্য ধর্মীয় কর্তৃপক্ষের ঘোষিত সময়কে অগ্রাধিকার দিন। সেহরির ক্ষেত্রে নিরাপত্তার জন্য স্থানীয়ভাবে প্রচলিত সতর্কতামূলক সময় অনুসরণ করুন।

🕋 আজকের নামাজের সময় ও রাকাতের বিবরণ

🕑 ফজর

  • ওয়াক্ত শুরু: সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত
  • রাকাত: ২ রাকাত সুন্নত + ২ রাকাত ফরজ
  • বিশেষ তথ্য: ফজরের সময় শুরু হয় সুবহে সাদিকের পর এবং সূর্য ওঠার আগে পর্যন্ত থাকে। সুবহে সাদিক মানে হলো আকাশের পূর্ব দিকে সাদা আলোর রেখা দেখা দেওয়া।

🕛 জোহর

  • ওয়াক্ত শুরু: সূর্য পশ্চিম দিকে হেলে পড়া থেকে ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত
  • রাকাত: ৪ রাকাত সুন্নত + ৪ রাকাত ফরজ + ২ রাকাত সুন্নত + ২ রাকাত নফল (ঐচ্ছিক)
  • বিশেষ তথ্য: শুক্রবারে জোহরের পরিবর্তে জুমার নামাজ আদায় করা হয় (২ রাকাত ফরজ)। এর আগে ও পরে যথাক্রমে ৪ রাকাত কাবলাল ও ৪ রাকাত বা’দাল জুমা সুন্নত পড়া হয়।

🕒 আসর

  • ওয়াক্ত শুরু: জোহরের সময় শেষ হওয়ার পর থেকে সূর্য হলুদ হওয়ার পূর্ব পর্যন্ত
  • রাকাত: ৪ রাকাত ফরজ + ৪ রাকাত সুন্নত (ঐচ্ছিক)
  • বিশেষ তথ্য: আসরের ফরজ নামাজ চার রাকাত। কেউ কেউ ফরজের আগে সুন্নত নামাজ আদায় করেন। মুসাফির হলে ফরজ দুই রাকাত পড়া যায়।

🕕 মাগরিব

  • ওয়াক্ত শুরু: সূর্যাস্ত থেকে পশ্চিম আকাশের লালিমা শেষ হওয়া পর্যন্ত
  • রাকাত: ৩ রাকাত ফরজ + ২ রাকাত সুন্নত + ২ রাকাত নফল (ঐচ্ছিক)
  • বিশেষ তথ্য: সূর্য ডোবার সঙ্গে সঙ্গে মাগরিবের সময় শুরু হয় এবং পশ্চিম আকাশের লাল আলো শেষ হওয়া পর্যন্ত থাকে।

🕗 ইশা

  • ওয়াক্ত শুরু: মাগরিব শেষ হওয়ার পর থেকে সুবহে সাদিক পর্যন্ত
  • রাকাত: ৪ রাকাত সুন্নত (ঐচ্ছিক) + ৪ রাকাত ফরজ + ২ রাকাত সুন্নত + ৩ রাকাত বিতর + ২ রাকাত নফল (ঐচ্ছিক)
  • বিশেষ তথ্য: ইশার শুরুতে ঐচ্ছিক ৪ রাকাত সুন্নত আদায় করা যায়। এরপর ফরজ, সুন্নত এবং বিতর নামাজ আদায় করা হয়। বিতর নামাজ ওয়াজিব।

আজানের দোয়া

আজান শোনার সময় মুয়াজ্জিনের কথার জবাব দেওয়া এবং আজান শেষে দোয়া পড়া সুন্নত। আজান শেষ হলে নিচের দোয়াটি পড়া যায়:

আরবি:
اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلَاةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ

উচ্চারণ:
আল্লাহুম্মা রাব্বা হাজিহিদ দা‘ওয়াতিত তাম্মাহ, ওয়াস সালাতিল কায়িমাহ, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ, ওয়াব‘আছহু মাকামাম মাহমুদানিল্লাজি ওয়া‘আদতাহ।

অর্থ:
হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত নামাজের প্রতিপালক, মুহাম্মদ (সা.)-কে ওসিলা ও মর্যাদা দান করুন এবং তাঁকে সেই প্রশংসিত স্থানে পৌঁছে দিন, যার প্রতিশ্রুতি আপনি তাঁকে দিয়েছেন।

কোন সময় নামাজ পড়া হারাম?

ইসলামে কিছু নির্দিষ্ট সময় আছে যখন নামাজ পড়া নিষেধ (হারাম বা مكروه تحريمي)। এই সময়গুলোতে ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নফল বা সুন্নত নামাজ পড়া উচিত নয়। নিচে সেই সময়গুলো উল্লেখ করা হলো:

তিনটি সময়ে রসূল(সাঃ) আমাদেরকে নামাজ পড়তে নিষেধ করেছেন:

  1. সূর্যোদয় শুরু হওয়ার সময় থেকে পুরোপুরি সূর্যোদয় সম্পূর্ণ হওয়ার সময় পর্যন্ত।
  2. সূর্য যখন সরাসরি মাথার উপর থাকে; এবং
  3. সূর্যস্ত শুরু হওয়ার সময় থেকে সূর্যটি পুরোপুরি অস্ত যাওয়া যাওয়ার সময় পর্যন্ত।

যে ৫ দিন রোজা রাখা হারাম

১. ঈদুল ফিতরের (১ শাওয়াল) দিন।
২. ঈদুল আজহার (১০ জিলহজ) দিন।
৩. তাশরিকের দিনগুলোতে অর্থাৎ জিলহজ মাসের ১১, ১২ ও ১৩ তারিখের দিন।

আজকের নামাজের সময়সূচি সম্পর্কে সাধারণ প্রশ্ন

আজকের ফজরের নামাজের সময় কখন?

ফজরের নামাজের সময় সুবহে সাদিক থেকে শুরু হয় এবং সূর্যোদয়ের আগ পর্যন্ত থাকে। আজকের সঠিক ফজরের সময় আপনার এলাকার সময়সূচি দেখে নিশ্চিত হওয়া ভালো।

আজ জোহরের নামাজের সময় কখন?

সূর্য মধ্যাকাশ অতিক্রম করার পর জোহরের নামাজের সময় শুরু হয়। স্থানভেদে জোহরের সময় কয়েক মিনিট পার্থক্য হতে পারে।

আজ আসর নামাজের সময় কত?

আজকের আসর নামাজের সময় স্থান ও তারিখ অনুযায়ী পরিবর্তিত হয়। ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ বিভিন্ন জেলার সময় এক নয়, তাই আপনার এলাকার আপডেটেড সময়সূচি দেখুন।

আজ মাগরিবের নামাজের সময় কখন?

সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজের সময় শুরু হয়। তাই প্রতিদিন সূর্যাস্তের সময়ের সঙ্গে মাগরিবের সময়ও পরিবর্তিত হয়।

আজ এশার নামাজের সময় কখন?

সন্ধ্যার আকাশের লাল আভা মিলিয়ে যাওয়ার পর এশার নামাজের সময় শুরু হয়। সঠিক সময় স্থানভেদে ভিন্ন হতে পারে।

ঢাকার আজকের নামাজের সময়সূচি কত?

ঢাকার ফজর, জোহর, আসর, মাগরিব ও এশার সময় প্রতিদিন সূর্যের অবস্থান অনুযায়ী পরিবর্তিত হয়। উপরের আপডেটেড সময়সূচিতে আজকের সময় দেখে নিতে পারেন।

বাংলাদেশের সব জেলায় কি একই নামাজের সময়?

না। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় অঞ্চলভেদে আলাদা হওয়ায় বাংলাদেশের বিভিন্ন জেলার নামাজের সময়ও ভিন্ন হয়।

নামাজের সময়সূচি প্রতিদিন কেন পরিবর্তিত হয়?

সূর্যের অবস্থান, ঋতু এবং ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিদিন নামাজের সময় কয়েক মিনিট করে পরিবর্তিত হয়।

নামাজের নিষিদ্ধ সময় কখন?

সাধারণভাবে সূর্যোদয়ের সময়, ঠিক মধ্যাহ্নের সময় এবং সূর্যাস্তের সময় নফল নামাজ আদায় করা থেকে বিরত থাকা হয়। নির্দিষ্ট সময়ের জন্য স্থানীয় নির্ভরযোগ্য সময়সূচি অনুসরণ করা উচিত।