যুদ্ধবিরতি চুক্তিকে ‘কূটনৈতিক বিজয়’ বলছে ইরান

Iran Isreal USA

যুদ্ধবিরতি চুক্তিকে নিজেদের কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বক্তব্যে এমন ইঙ্গিত পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ১০ দফা দাবি মেনে নিয়েছেন। এ কারণেই চুক্তিটিকে ‘বিজয়’ হিসেবে বিবেচনা করছে তেহরান।

এছাড়া ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, এই যুদ্ধবিরতি চুক্তি ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। আলোচনার প্রক্রিয়ায় তেহরানের অবস্থানকে কৌশলগতভাবে শক্তিশালী বলেও উল্লেখ করা হয়।

জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করার আগেই ইরান এতে সম্মতি দিয়েছিল। ফলে আলোচনার পর্যায়ে দেশটির অবস্থানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ট্রাম্পের ঘোষণার পর দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিভিন্ন সংবাদমাধ্যম। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম CNN প্রথম এ তথ্য জানায়। পরে ইসরাইলের সরকারি সম্প্রচার মাধ্যম ‘কান’ও বিষয়টি প্রচার করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera সূত্রে এ তথ্য জানা গেছে।