একযোগে ৯ জন সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার রাতে এ সংক্রান্ত পৃথক ৯টি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
যাদের নিয়োগ বাতিল
নিয়োগ বাতিল হওয়া সচিব ও কর্মকর্তারা হলেন—
- মো. সাইদুর রহমান — সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ
- শীষ হায়দার চৌধুরী — সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
- সিদ্দিক জোবায়ের — মহাপরিচালক, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি
- মোহাম্মদ ইউসুফ — সিনিয়র সচিব, ভূমি আপিল বিভাগ
- মমতাজ আহমেদ — সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
- ড. মো. মোখলেসুর রহমান — সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশন
- এম এ আকমল হোসেন আজাদ — সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশন
- বেগম শরিফা খান — বিকল্প নির্বাহী পরিচালক, বিশ্বব্যাংক
- ড. কাইয়ুম আরা বেগম — সচিব, পরিকল্পনা কমিশন
সরকারি প্রজ্ঞাপনে এ বিষয়ে বিস্তারিত কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে জনস্বার্থে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে।
