বৈরুতের ১৪ এলাকা ছাড়তে প্রবাসী বাংলাদেশিদের সতর্কবার্তা

Lebanon Bangladesh Embassy

লেবাননের রাজধানী বৈরুত–এর ১৪টি এলাকা থেকে প্রবাসী বাংলাদেশিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। সম্ভাব্য আক্রমণের আশঙ্কায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায় এই নির্দেশনা দেওয়া হয়।

দূতাবাস জানায়, বৈরুতের কয়েকটি এলাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় সেখানে অবস্থানরত বাংলাদেশিদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

যেসব এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে

  • সাবরা শাতিলা
  • শাতিলা
  • বুর্জ আল বারাজনে
  • আল-রিহাব
  • ইজনাহ
  • বীর হাসান
  • হাইছুলুম
  • এয়ারপোর্ট রোড
  • আল-উযায়ী
  • আল-শিয়েহ
  • তারিক আল-জাদিদের উপকণ্ঠ
  • আল-তাইউনেহ
  • ফুর্ন আল-শুব্বাকের উপকণ্ঠ
  • বাদারো (আল-শিয়ার কাছে)

দূতাবাস প্রবাসীদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে। জরুরি প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলতেও বলা হয়েছে।