‘দালাল’ ‘দালাল’স্লোগান শুনে তেড়ে গেলেন জাতীয় দলের ব্যাটার মোহাম্মদ মিঠুন

Dalal Slogan mohammad mithun gallery incident

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ২০২৬–এর এক ম্যাচে অপ্রত্যাশিত এক ঘটনার জন্ম দিলেন জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ মিঠুন। ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে বারবার ‘দালাল’ স্লোগান ভেসে এলে সংযম হারিয়ে দর্শকদের দিকে ছুটে যান তিনি।

ঘटनাটি ঘটে ইনিংসের মাঝামাঝি সময়ে, যখন মাঠে পানি পানের বিরতি চলছিল। সে সময় গ্যালারির একটি অংশ থেকে মিঠুনকে উদ্দেশ করে কটূক্তি ও স্লোগান দেওয়া শুরু হয়।

প্রথমে বিষয়টি উপেক্ষা করার চেষ্টা করলেও স্লোগানের মাত্রা বাড়তে থাকলে দৃশ্যত ক্ষুব্ধ হয়ে ওঠেন এই ডানহাতি ব্যাটার। একপর্যায়ে তিনি গ্যালারির দিকে এগিয়ে গিয়ে ‘দালাল’ বলার কারণ জানতে চান। তবে পরিস্থিতি তখনও উত্তপ্ত ছিল। গ্যালারির গ্রিলের কাছে এসেও দর্শকদের একটি অংশ স্লোগান দিতে থাকে।

পরিস্থিতি জটিল আকার নেওয়ার আগেই সতীর্থ খেলোয়াড় ও মাঠকর্মীরা দ্রুত হস্তক্ষেপ করেন। তাদের তৎপরতায় বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়।

এ ঘটনার পর মাঠে কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও খেলা পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়। তবে এমন আচরণ মাঠের পরিবেশ ও খেলোয়াড়দের মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।