ঢাকা-১৩ আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিএনপির ববি হাজ্জাজের জয়

dhaka-13 election result bobi hajjaj

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শ্যামলী) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ।

১৩৮টি কেন্দ্রের ফলাফল প্রকাশের পর দেখা যায়, ধানের শীষ প্রতীক নিয়ে ববি হাজ্জাজ পেয়েছেন ৯০ হাজার ৬০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফতে মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৮৮৯ ভোট।

ফলাফলে তিন হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেন ববি হাজ্জাজ। নির্বাচনের শুরু থেকেই এই আসনে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যায়।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই ফলাফলের জন্য উৎকণ্ঠায় অপেক্ষা করছিলেন দুই প্রার্থীর সমর্থকরা। বিভিন্ন কেন্দ্রের ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে ওঠে। তবে দিনশেষে শেষ হাসি হাসেন বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ।