দুবাইয়ে লটারিতে ১২ কোটি টাকা জিতলেন বাংলাদেশি

Dubai duty free lottery Bangladeshi winner

আরব আমিরাতের দুবাই-এ পরিচালিত Dubai Duty Free লটারির সর্বশেষ ড্রতে ১ মিলিয়ন ডলার (প্রায় ১২ কোটি ২৫ লাখ টাকা) জিতেছেন বাহরাইনে বসবাসরত এক বাংলাদেশি। বিজয়ী এ কে মনিরুল ইসলাম (৫২) বর্তমানে মানামা শহরে বাংলাদেশ দূতাবাসে কর্মরত।

বুধবার অনুষ্ঠিত “মিলেনিয়াম মিলিয়নিয়ার অ্যান্ড ফাইনেস্ট সারপ্রাইজ” ড্রতে তিনি এই পুরস্কার পান। জানা গেছে, গত ১৮ মার্চ অনলাইনে কেনা টিকিটের মাধ্যমে মিলেনিয়াম মিলিয়নিয়ার সিরিজ ৫৩৯-এ অংশ নিয়ে তিনি ১ মিলিয়ন ডলার জিতেছেন।

মনিরুল ইসলাম প্রায় ১০ বছর ধরে বাহরাইনে বসবাস করছেন এবং গত তিন বছর ধরে দুবাই ডিউটি ফ্রি প্রোমোশনে নিয়মিত অংশ নিচ্ছিলেন। অবশেষে এবারই ভাগ্য খুলে যায় তার।

এই লটারিতে অনলাইনের মাধ্যমেও অংশ নেওয়া যায়। এছাড়া ভ্রমণকারীরা বিমানবন্দরের ডিউটি ফ্রি শপের নির্ধারিত কাউন্টার থেকে টিকিট কিনতে পারেন। নির্দিষ্ট সিরিজের সব টিকিট বিক্রি শেষ হলে ডিউটি ফ্রির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক ড্র অনুষ্ঠিত হয় এবং সেখানেই বিজয়ীর নাম ঘোষণা করা হয়।