টানা দুই দফা দাম বাড়ানোর পর আবারও দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দামে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ কিনতে খরচ হবে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা।
জুয়েলারি ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় স্বর্ণের সরবরাহ পরিস্থিতির ওপর ভিত্তি করেই নিয়মিতভাবে স্বর্ণের দাম সমন্বয় করা হয়। এর আগে কয়েক দফা দাম বাড়ার পর এবার বাজারে কিছুটা স্বস্তি ফিরল স্বর্ণ ক্রেতাদের জন্য।
