দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম, ভরি ছাড়াল ২ লাখ ৪০ হাজার টাকা

Ajker Gold Price Bangladesh

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ৮৫০ টাকা বাড়ানো হয়েছে। ফলে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। এর আগে বুধবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন দামে কোন সোনা কত?

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার ধরননতুন দাম (প্রতি ভরি)
২২ ক্যারেট২,৪০,৬২৮ টাকা
২১ ক্যারেট২,২৯,৭৮১ টাকা
১৮ ক্যারেট১,৯৭,৩৫৫ টাকা
সনাতন পদ্ধতি১,৬১,১৯৬ টাকা

বেড়েছে রুপার দামও

সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩০৭ টাকা

২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩২৪ টাকা। নতুন এই দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দেশের বাজারে কার্যকর হয়েছে।