আবার কমলো সোনার দাম, ভরিতে ৩,৩২৪ টাকা কমালো বাজুস

Gold Price In Bangladesh

দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুস জানায়, মঙ্গলবার সকালে স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি পর্যালোচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়।

ক্যাটাগরিপ্রতি ভরি
২২ ক্যারেট২,২১,৯৬৬ টাকা
২১ ক্যারেট২,১১,৯৯৩ টাকা
১৮ ক্যারেট১,৮২,০৭৫ টাকা
সনাতন পদ্ধতি১,৪৮,৭৭৪ টাকা

এর আগে সোমবার ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা

গ্রামপ্রতি সোনার নতুন দাম

ক্যাটাগরিপ্রতি গ্রাম
২২ ক্যারেট১৯,০৩০ টাকা
২১ ক্যারেট১৮,১৭৫ টাকা
১৮ ক্যারেট১৫,৬১০ টাকা
সনাতন১২,৭৫৫ টাকা

রুপার দামও কমেছে

সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী—

রুপার নতুন দাম (প্রতি ভরি)

ক্যাটাগরিপ্রতি ভরি
২২ ক্যারেট৪,৪৯১ টাকা
২১ ক্যারেট৪,২৫৭ টাকা
১৮ ক্যারেট৩,৬৭৪ টাকা
সনাতন২,৭৪১ টাকা

গ্রামপ্রতি রুপার দাম

ক্যাটাগরিপ্রতি গ্রাম
২২ ক্যারেট৩৮৫ টাকা
২১ ক্যারেট৩৬৫ টাকা
১৮ ক্যারেট৩১৫ টাকা
সনাতন২৩৫ টাকা

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দামের পরিবর্তন এবং স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দাম কার্যকর হয়েছে।