দেশের বাজারে আবার কমল সোনার দাম

ajker sonar dam

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার এ মানের সোনার দাম ছিল ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে ভরিতে দাম কমেছে ২ হাজার ২১৬ টাকা।

আজকের সোনার দাম

সোনার মানপ্রতি ভরির নতুন দাম
২২ ক্যারেট২,৩৫,১৪৬ টাকা
২১ ক্যারেট২,২৪,৫৯০ টাকা
১৮ ক্যারেট১,৯২,৮৬৪ টাকা
সনাতন পদ্ধতি১,৫৭,৫২২ টাকা

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকায় নির্ধারণ করা হয়েছে।

রুপার দাম অপরিবর্তিত

সোনার দাম কমলেও দেশের বাজারে রুপার দাম পরিবর্তন করা হয়নি। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা রয়েছে।

২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা।