আবারও বাড়ল সোনা-রুপার দাম, ভরি সোনা ২ লাখ ৪৪ হাজার টাকা ছাড়ালো

Gold price update Bangladesh

দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার দাম। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধির কারণে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (৭ মে) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টা থেকে সারাদেশে নতুন দরে সোনা ও রুপা বিক্রি শুরু হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারাট সোনার প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৯৮০ টাকা। সে হিসাবে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১২ টাকা।

এছাড়া ২১ ক্যারাট সোনার ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭১ টাকা এবং ১৮ ক্যারাট সোনার ভরি ২ লাখ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ৬৩ হাজার ৬২ টাকায়।

অন্যদিকে রুপার দামও কিছুটা বেড়েছে। নতুন দরে ২২ ক্যারাট রুপার ভরি ৫ হাজার ৭৭৩ টাকা, ২১ ক্যারাট ৫ হাজার ৫৪০ টাকা এবং ১৮ ক্যারাট রুপা ৪ হাজার ৭২৪ টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতির রুপার ভরি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫৫৭ টাকা।

নিচে নতুন দরের তালিকা দেওয়া হলো—

ধরণপ্রতি গ্রামপ্রতি ভরি
২২ ক্যারাট সোনা২০,৯৮০ টাকা২,৪৪,৭১২ টাকা
২১ ক্যারাট সোনা২০,০২৫ টাকা২,৩৩,৫৭১ টাকা
১৮ ক্যারাট সোনা১৭,১৬৩ টাকা২,০০,২০০ টাকা
সনাতন সোনা১৩,৯৮৩ টাকা১,৬৩,০৬২ টাকা
২২ ক্যারাট রুপা৪৯৫ টাকা৫,৭৭৩ টাকা
২১ ক্যারাট রুপা৪৭৫ টাকা৫,৫৪০ টাকা
১৮ ক্যারাট রুপা৪০৫ টাকা৪,৭২৪ টাকা
সনাতন রুপা৩০৫ টাকা৩,৫৫৭ টাকা

তবে এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং অলঙ্কারের মজুরি আলাদাভাবে যোগ হবে বলে জানিয়েছে বাজুস।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই মূল্য তালিকা কার্যকর থাকবে।