স্পেনে বৃহত্তর নোয়াখালী সমিতির নতুন কার্যকরী কমিটি ঘোষণা

Noakhali Association Spain

প্রবাসে বসবাসরত নোয়াখালীবাসীদের অন্যতম আঞ্চলিক সংগঠন বৃহত্তর নোয়াখালী সমিতি ইন স্পেন–এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে স্পেনের রাজধানী মাদ্রিদ–এর বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকায় অবস্থিত গ্রাম বাংলা রেস্টুরেন্টে এক সাধারণ সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সংগঠনের সভাপতি আবুল কাশেম মুকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডালিম ব্যাপারী রাজু ও সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীনের যৌথ সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা জালাল আহমেদ, মোহাম্মদ কিবরিয়া, ইব্রাহীম মোহাম্মদ, দেলোয়ার মজুমদার ও আবুল কাশেমসহ সংগঠনের নেতৃবৃন্দ। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইয়াছিন আরাফাত শুভ।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী ২০২৬–২৭ সালের জন্য নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। এতে—

  • সভাপতি: আবুল কাশেম
  • সাধারণ সম্পাদক: আলমগীর ইবনে মাহবুব নিশাত
  • সাংগঠনিক সম্পাদক: শাহাবুদ্দীন

এই তিনজনকে নিয়ে ‘সুপার থ্রি’ নেতৃত্ব ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা জালাল আহমেদ।

দায়িত্বশীলরা জানান, খুব শিগগিরই অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে সকল সদস্যকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। নতুন নেতৃত্বকে দায়িত্ব দেওয়ার জন্য নোয়াখালীবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা এবং সংগঠন পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন।