ইউরোপের দেশ Italy-তে এপ্রিল ২০২৬ মাসটি আসছে নানা গুরুত্বপূর্ণ পরিবর্তন, ধর্মীয় উৎসব এবং নতুন নিয়ম-নীতির সমন্বয়ে। দেশটিতে বসবাসকারী ও ভ্রমণকারীদের জন্য এই মাসে থাকছে বিশেষ কিছু ঘোষণা ও সতর্কতা।
ভেনিসে আবার চালু প্রবেশ ফি
আগামী ৩ এপ্রিল থেকে Venice শহরে পর্যটকদের জন্য পুনরায় প্রবেশ ফি চালু হচ্ছে। ২০২৬ সালে এটি ৬০ দিন পর্যন্ত কার্যকর থাকবে। যারা শহরে রাতযাপন করবেন না, তাদের সকাল ৮:৩০ থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্দিষ্ট ব্যস্ত দিনে ঐতিহাসিক কেন্দ্রে প্রবেশের জন্য ফি দিতে হবে। এই নিয়ম ২৬ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে।
ইস্টার উৎসব ও ঐতিহ্যবাহী আয়োজন
এপ্রিল মাসজুড়ে ইতালিতে ইস্টার উৎসবের আমেজ বিরাজ করবে। Easter উপলক্ষে Rome-এ “স্টেশনস অব দ্য ক্রস” শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া ফ্লোরেন্সে ঐতিহ্যবাহী Scioppio del Carro এবং সিসিলিতে বিভিন্ন ইস্টার উৎসব অনুষ্ঠিত হবে। ইস্টার সোমবার বা Pasquetta-তে পিকনিক ও পারিবারিক ভ্রমণের রেওয়াজ রয়েছে।
পরিবহন ধর্মঘটের আশঙ্কা
এপ্রিল মাসে বিভিন্ন পরিবহন ধর্মঘটের পরিকল্পনা রয়েছে। ১০ এপ্রিল এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের জাতীয় ধর্মঘট হতে পারে। এছাড়া Naples, Florence ও Milan শহরে গণপরিবহন কর্মীদের বিক্ষোভের সম্ভাবনা রয়েছে।
ডিজিটাল সীমান্ত নিয়ন্ত্রণ চালু
ইউরোপীয় ইউনিয়নের নতুন European Union Entry and Exit System (EES) ১০ এপ্রিল থেকে পূর্ণভাবে চালু হতে যাচ্ছে। এই ব্যবস্থায় পাসপোর্টে সিল দেওয়ার পরিবর্তে ডিজিটালভাবে ভ্রমণকারীদের তথ্য সংরক্ষণ করা হবে।
গাড়ির টায়ার পরিবর্তনের নিয়ম
১৫ এপ্রিল থেকে চালকরা শীতকালীন টায়ারের পরিবর্তে গ্রীষ্মকালীন টায়ার ব্যবহার করতে পারবেন। ১৫ মে এর মধ্যে এই পরিবর্তন সম্পন্ন না করলে জরিমানা ও যানবাহন পরিদর্শনের সম্মুখীন হতে হতে পারে।
জাতীয় দিবস ও উদযাপন
২১ এপ্রিল Rome-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। ২৫ এপ্রিল দেশজুড়ে Liberation Day পালিত হবে, যেখানে বিভিন্ন রাজনৈতিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
নাগরিকত্ব ও কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
ইতালির সাংবিধানিক আদালত ২০২৫ সালের নাগরিকত্ব আইন সংক্রান্ত বিধিনিষেধের বৈধতা নিয়ে রায় দিতে পারে। এছাড়া ১৪ এপ্রিল Italian Supreme Court of Cassation-এ নাগরিকত্ব হারানো সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হবে।
কর সংক্রান্ত ক্ষেত্রে ৩০ এপ্রিল কোম্পানি ও স্বনিয়োজিতদের জন্য ভ্যাট রিটার্ন জমা দেওয়ার শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
২৮ এপ্রিল থেকে Alaska Airlines সিয়াটল থেকে রোমে প্রতিদিন ফ্লাইট চালু করবে, যা ভ্রমণকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।
