ইতালি বনাম ফ্রান্স ম্যাচে ইউরোপের দুই শক্তির লড়াইয়ের মঞ্চ মিলানের সান সিরো। উয়েফা নেশনস লিগের ‘এ১’ গ্রুপের এই ম্যাচ শুরু হওয়ার নির্ধারিত সময় বাংলাদেশ সময় শুক্রবার, ১৩ নভেম্বর রাত ১টা ৪৫ মিনিট। ইতালির স্থানীয় সময় অনুযায়ী ম্যাচটি বৃহস্পতিবার রাতের।
একাদশে কারা
ইতালি (৪–৩–৩): জিয়ানলুইজি দোন্নারুম্মা; মাইকেল কায়োদে, জর্জিও স্কালভিনি, আলেসান্দ্রো বাস্তোনি, রিকার্দো কালাফিওরি; দাভিদে ফ্রাত্তেসি, সান্দ্রো তোনালি, নিকোলো বারেল্লা; সেবাস্তিয়ানো এসপোসিতো, পিও এসপোসিতো ও নিকোলো কাম্বিয়াগি।
ফ্রান্স (৪–৩–৩): মাইক মেনিয়ঁ; মালো গুস্তো, জেরেমি জাকে, দায়ো উপামেকানো, আদ্রিয়াঁ ত্রুফের; রায়ান শেরকি, লুকাস দা কুনিয়া, আদ্রিয়াঁ রাবিও; মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে ও ব্র্যাডলি বারকোলা।
ইতালি বনাম ফ্রান্স
ইতালি
ফ্রান্স
আগের দেখায় সমতা
গত ২ অক্টোবর দুই দলের ম্যাচটি শেষ হয়েছিল ১–১ গোলে। ফ্রান্সের হয়ে ৫৫ মিনিটে মাইকেল ওলিসে গোল করার পর ৬৮ মিনিটে ইতালিকে সমতায় ফেরান আলেসান্দ্রো বাস্তোনি। ওই ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখেন ফ্রান্সের উপামেকানো।
