নিরাপত্তা শঙ্কায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ

Indian Visa Cente

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (আজ) দুপুর ২টা থেকে ভিসা সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে আজ দুপুর ২টার পর থেকে আর কোনো সেবা কার্যক্রম পরিচালিত হবে না।

এতে আরও জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখ ও সময় নির্ধারণ করে ভিসা আবেদন কার্যক্রম পুনরায় শুরু করা হবে। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।