দক্ষিণ কোরিয়ান ভাষা পরীক্ষায় উত্তীর্ণ রোস্টারভুক্ত ডিলিট হওয়া ‘এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম’ (ইপিএস) কর্মীরা পুনঃরোস্টার ও ভিসা ইস্যুসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনরত ইপিএস কর্মীরা। এ সময় মন্ত্রণালয়ের ভেতরে প্রবেশ ও বাহির হওয়ার পথ কার্যত বন্ধ হয়ে যায়। ফলে সেখানে সাময়িক অচলাবস্থার সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের আশায় অপেক্ষা করছেন। কিন্তু নানা জটিলতায় অনেকের নাম রোস্টার থেকে বাদ পড়েছে। তাই দ্রুত পুনঃরোস্টার, সব রোস্টারভুক্ত কর্মীদের ভিসা ইস্যুসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।
বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা গেছে।
