নাসরুল্লাহর তিন সন্তানের জন্য ১০ লাখ টাকা দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

nasrullah family assunnah foundation aid

সৌদি আরবের রিয়াদে নিহত মুফতি মুহাম্মাদ নাসরুল্লাহ বদরের পরিবারকে ১০ লাখ টাকা সহায়তা দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। তাঁর তিন সন্তানের জন্য পরিবারের সদস্যদের হাতে সহায়তার চেক তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

রোববার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আহমাদুল্লাহ। তিনি জানান, নাসরুল্লাহর শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তাঁদের সঙ্গে দেখা করেন। এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে চেকটি দেওয়া হয়।

পোস্টে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন আহমাদুল্লাহ। পাশাপাশি নাসরুল্লাহ বদরের জন্য জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করেন তিনি।

গত ১০ অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত হন নাসরুল্লাহ বদর। বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন এই বাংলাদেশি আলেম। মৃত্যুর সময় তিনি ইহরাম পরা অবস্থায় ছিলেন বলে আহমাদুল্লাহ তাঁর পোস্টে উল্লেখ করেন।