মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

new-cabinet-formation-bnp-leader

জাতীয় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার বেলা ১১টা থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-নেত্রীদের কাছে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির আমন্ত্রণ পৌঁছাতে শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দলটির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম-১১ আসনের আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা-১০ আসনের মির্জা আব্বাস, কক্সবাজার-১ আসনের সালাহউদ্দিন আহমদ, ঢাকা-৩ আসনের গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-২ আসনের আবদুল মঈন খান এবং ফেনী-৩ আসনের আব্দুল আউয়াল মিন্টু আমন্ত্রণ পেয়েছেন।

এছাড়া কুমিল্লা-৩ আসনের কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, চাঁদপুর-১ আসনের আ ন ম এহসানুল হক মিলন, কিশোরগঞ্জ-৬ আসনের মো. শরীফুল আলম, সিলেট-৪ আসনের আরিফুল হক চৌধুরী, লক্ষ্মীপুর-৩ আসনের শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং টাঙ্গাইল-৫ আসনের সুলতান সালাউদ্দিন টুকু-এর নামও আলোচনায় রয়েছে।

বগুড়া-২ আসনের মীর শাহে আলম, পটুয়াখালী-৩ আসনের নুরুল হক নুর, বরিশাল-১ আসনের জহির উদ্দিন স্বপন, পঞ্চগড়-২ আসনের ফরহাদ হোসেন আজাদ, ঢাকা-১৩ আসনের ববি হাজ্জাজ, জামালপুর-১ আসনের রশিদুজ্জামান মিল্লাত, রাজশাহী-২ আসনের মিজানুর রহমান মিনু এবং মাগুরা-2 আসনের নিতাই রায় চৌধুরী সম্ভাব্য তালিকায় রয়েছেন।

এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, কুমিল্লা-৮ আসনের জাকারিয়া তাহের সুমন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের জোনায়েদ সাকি, নাটোর-১ আসনের ফারজানা শারমিন, মানিকগঞ্জ-৩ আসনের আফরোজা খানম রিতা এবং নেত্রকোনা-১ আসনের কায়সার কামাল-এর নামও আলোচনায় রয়েছে।

রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, নতুন মন্ত্রিসভা গঠনের মাধ্যমে সরকার দ্রুত প্রশাসনিক কার্যক্রম শুরু করতে চায়। সম্ভাব্য মন্ত্রীদের তালিকা নিয়ে জোর আলোচনা চলছে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছেন।