সাংবাদিকদের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানিয়েছেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর Laila Muntazarin Dinna। তিনি বলেন, সাংবাদিকরা যদি দায়িত্বশীলভাবে কাজ করেন, তবে জাতির নানা সংকট ও দূরদশা কাটিয়ে ওঠা সম্ভব।
সম্প্রতি Portugal Bangla Press Club-এর নবগঠিত কমিটি (২০২৬-২০২৭) এর অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের সাবেক সভাপতি Ronnie Mohammad ফুল দিয়ে নতুন কমিটির সদস্যদের বরণ করে নেন।
নতুন কমিটির সভাপতি Russell Ahmed-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক Shahid Ahmed-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি Amirul Islam Noyon এবং যুগ্ম সাধারণ সম্পাদক Abul Hossain Asad।
অনুষ্ঠানে পর্তুগাল প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শহর থেকে আগত অতিথিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি দুই বছর মেয়াদের জন্য প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন রাসেল আহমেদ (নোটিসিয়াস বাংলা সম্পাদক), সহ-সভাপতি আমিরুল ইসলাম নয়ন (বাংলানিউজ২৪ডটকম), সাধারণ সম্পাদক শহীদ আহমদ (ডিবিসি ও দৈনিক ইনকিলাব)।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আবুল হোসেন আসাদ (দৈনিক মানবজমিন), সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ (চ্যানেল আই), অর্থ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আহমদ, প্রচার ও দপ্তর সম্পাদক আর এ ইহসান (নোটিসিয়াস বাংলার মাল্টিমিডিয়া প্রধান), এবং আন্তর্জাতিক সম্পাদক আমেনা বেগম অর্পিতা অশ্রু (চ্যানেল ২৪ ও দৈনিক গণকণ্ঠ) নির্বাচিত হন।
অনুষ্ঠানে বক্তারা প্রেসক্লাবের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি পর্তুগিজ গণমাধ্যমে সক্রিয় হয়ে প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
