সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী মোশারফ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে Hazrat Shahjalal International Airport-এ সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইট (এসভি ৮০৬) অবতরণ করে।
বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী Ariful Haque Chowdhury-এর উপস্থিতিতে মরদেহ গ্রহণ করেন নিহতের পরিবার। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী Shama Obaid Islam-ও উপস্থিত ছিলেন।
এর আগে সৌদি আরবের Riyadh থেকে স্থানীয় সময় শুক্রবার সকালে মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়।
নিহত মোশারফ হোসেনের বাড়ি Sakhipur, Tangail উপজেলার কীর্ত্তনখোলা গ্রামে। তিনি মো. সুরজত আলীর ছেলে। গত ৮ মার্চ Saudi Arabia-এর আল-খারিজ শহরের কাছে আল-তোয়াইক এলাকায় একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হন। ইফতারের ঠিক আগমুহূর্তে চালানো ওই হামলায় মোশারফসহ মোট তিনজন প্রাণ হারান।
পরিবারের এক সদস্য জানান, জীবিকার সন্ধানে প্রায় আট বছর আগে সৌদি আরব গিয়েছিলেন মোশারফ। দুই বছর আগে একবার দেশে ফিরে এসে আবার কর্মস্থলে যোগ দেন। মৃত্যুর মাত্র আধা ঘণ্টা আগে বড় ছেলে মাহিমের সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন তিনি—সেটিই ছিল পরিবারের সঙ্গে তার শেষ আলাপ।
