এপ্রিলের ১২ দিনে রেমিট্যান্স বেড়েছে ৩৬.৫%, এসেছে ১.৪৩৭ বিলিয়ন ডলার

Remittance

বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংক-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিল মাসের প্রথম ১২ দিনে প্রবাসী আয় গত বছরের একই সময়ের তুলনায় ৩৬.৫ শতাংশ বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের এপ্রিলের প্রথম ১২ দিনে দেশে মোট ১ হাজার ৪৩৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছর একই সময়ে এ অঙ্ক ছিল ১ হাজার ৫২ মিলিয়ন মার্কিন ডলার।

এছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১২ এপ্রিল পর্যন্ত সময়ে প্রবাসীরা মোট ২৭ হাজার ৬৪৫ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২২ হাজার ৮৩৮ মিলিয়ন মার্কিন ডলার।

বিশ্লেষকদের মতে, প্রবাসী আয় বৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হচ্ছে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রণোদনা ও নীতিগত সহায়তা বৃদ্ধিও এই প্রবৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।