বিজয় দিবসের অনুষ্ঠানে তারেক রহমানের বক্তব্য, ২৫ তারিখে দেশে ফেরার ঘোষণা

tareq rahman return bangladesh

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি আগামী ২৫ তারিখে দেশে ফেরার ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, “আজকের এই অনুষ্ঠানটি দুটি বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ—১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস এবং একই সঙ্গে প্রায় ১৭ থেকে ১৮ বছর আপনাদের সঙ্গে যুক্তরাজ্যে অবস্থান করেছি। তবে আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি।”

বক্তব্যে তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, “সামনের দিনগুলো খুব সহজ হবে না। ঐক্যবদ্ধ থাকতে পারলে আমরা আমাদের পরিকল্পনাগুলো সফল করতে পারবো এবং আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো।”