ইসরায়েলের সামরিক বাহিনী প্রথমবারের মতো ইরানের রাজধানী তেহরানের তেলের ডিপো ও পরিশোধনাগারে হামলা চালিয়েছে। হামলার ফলে তেহরানজুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, হামলায় ক্ষতিগ্রস্ত তেলের ডিপো থেকে ছড়িয়ে পড়া জ্বালানি তেহরানের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কিছু অংশে মিশে গেছে। এর প্রভাবে শহরের রাস্তা যেন ‘‘আগুনের নদীতে’’ পরিণত হয়েছে।
তেহরান শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার জন্য ব্যবহৃত রাস্তার পাশে সব ড্রেন বর্তমানে দাউ দাউ করে জ্বলছে। এতে স্থানীয়রা আতঙ্কিত অবস্থায় রয়েছেন এবং রাস্তা এড়িয়ে চলার চেষ্টা করছেন।
ইরানের সংস্কৃতি ও শিল্প বিষয়ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (X) অ্যাকাউন্ট ‘লিভিং ইন তেহরান’ একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, তেহরানের একটি রাস্তার পাশে লেলিহান আগুনের শিখা দাউদাউ করছে, পুরো রাস্তার পাশ ঘেঁষে আগুন ছড়িয়ে পড়েছে।
বিশ্লেষকরা বলছেন, এ হামলা ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি করতে পারে এবং শহরের নিরাপত্তা ও জনজীবনে ব্যাপক প্রভাব ফেলবে।
