সিলেট নগরীতে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন Three.BrothersCharity। মানবিক সহায়তার লক্ষ্যে সংগঠনটি প্রতিষ্ঠা করেন যুক্তরাজ্য প্রবাসি আমিনুল ইসলাম।
পবিত্র রমজানকে কেন্দ্র করে সংগঠনটির উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে পথমানুষের জন্য ইফতার বিতরণ করা হয়। এতে অনেক অসহায় ও শ্রমজীবী মানুষ উপকৃত হন।
এর আগে নগরীর সোবহানীগাট মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি। সেখানে এতিম শিশুদের সঙ্গে সময় কাটানো এবং তাদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সংগঠনটির এই মানবিক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে লন্ডন প্রবাসীরাও আর্থিক সহায়তা প্রদান করেন। তাঁদের সহযোগিতায় কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা।
রাইয়ান আহমেদের তত্ত্বাবধানে নগরীর বিভিন্ন পয়েন্টে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এতে স্বেচ্ছাশ্রমে অংশ নেন কয়েকজন তরুণ—আকাশ, রনি ও আবু সাইদ, উজ্জল, সিহাবসহ আরও অনেকে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। আপনি যদি এই টিমের অংশ হতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন Three.brothers.charity@gmail.com
