পাকিস্তান বনাম ইংল্যান্ড লাইভ স্কোর: রাওয়ালপিন্ডির ওয়ানডে আপডেট

pakistan vs england live

রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিপক্ষে শুরুতেই চাপে পড়েছে পাকিস্তান। টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথম বলেই উইকেট হারায় পাকিস্তান।

দুই দলের একাদশ

পাকিস্তান: ফখর জামান, সাইম আইয়ুব, বাবর আজম, সাদ বেগ (উইকেটকিপার), সালমান আলী আগা, হাসান নওয়াজ, আরাফাত মিনহাস, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), নাসিম শাহ ও হারিস রউফ।

ইংল্যান্ড: টম ব্যান্টন, বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক (অধিনায়ক), জর্ডান কক্স (উইকেটকিপার), স্যাম কারান, উইল জ্যাকস, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ ও সনি বেকার।

পাকিস্তান বনাম ইংল্যান্ড

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ · দ্বিতীয় ম্যাচ
অপেক্ষা
পাকিস্তান — স্কোর আনা হচ্ছে…
ইংল্যান্ড — স্কোর আনা হচ্ছে…

লাইভ ফিডের সঙ্গে সংযোগ করা হচ্ছে…

টস: ইংল্যান্ড জিতে বোলিং নিয়েছে।
রাওয়ালপিন্ডি · ২০ অক্টোবর ২০২৬
শুরু: বাংলাদেশ সময় দুপুর ২টা

প্রতি ৩০ সেকেন্ডে স্কোর চেক
ফিড যাচাই: —

ডেটা: ESPN · পূর্ণ স্কোরকার্ড

১৩ ওভারে ৮৪/০, ডাকেট–ব্যান্টনের ব্যাটে ভালো শুরু ইংল্যান্ডের

৩০৩ রান তাড়ায় ইংল্যান্ডকে ভালো শুরু এনে দিয়েছেন বেন ডাকেট ও টম ব্যান্টন। রাওয়ালপিন্ডিতে ১৩ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ বিনা উইকেটে ৮৪ রান। ব্যান্টন ৩৭ বলে ৪২ ও ডাকেট ৪১ বলে ৪০ রানে অপরাজিত আছেন।

৪০ ওভারে ২১১/৬, ৭৯ রানে ফিরলেন হাসান নওয়াজ

ইংল্যান্ডের বিপক্ষে ৪০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ২১১ রান। আরাফাত মিনহাস ২৯ রানে অপরাজিত আছেন। তাঁর সঙ্গে ক্রিজে থাকা ফাহিম আশরাফ এখনো রানের খাতা খোলেননি।

শুরুর বিপর্যয় সামলে পাকিস্তানকে এগিয়ে নিচ্ছিলেন হাসান নওয়াজ। তবে ৩৯.৫ ওভারে তাঁকে বোল্ড করে স্বাগতিকদের বড় ধাক্কা দেন জেমি ওভারটন। পাঁচ চার ও চার ছক্কায় ৭৪ বলে ৭৯ রান করেন হাসান। আরাফাতের সঙ্গে ষষ্ঠ উইকেটে তাঁর ৭৮ রানের জুটিতেই দুই শ পেরিয়েছে পাকিস্তান।

৩০ ওভারে ১৪৭/৫, সাদ–হাসানের জুটি ভাঙলেন অ্যাটকিনসন

ইংল্যান্ডের বিপক্ষে ৩০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১৪৭ রান। হাসান নওয়াজ ৩৯ ও আরাফাত মিনহাস ৬ রানে অপরাজিত আছেন।

২০ ওভার: বাবর–সালমানকে হারিয়ে আরও চাপে পাকিস্তান

২০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৯২ রান। সাদ বেগ ২০ ও হাসান নওয়াজ ৯ রানে অপরাজিত। এর আগে ৩৪ রান করা বাবরকে বোল্ড করেন উইল জ্যাকস। সালমান আগা ১৬ রানে আদিল রশিদের শিকার হওয়ায় বড় জুটি গড়ার প্রয়োজন আরও বেড়েছে স্বাগতিকদের।

১০ ওভারে ৪৬/২, শুরুতেই চাপে পাকিস্তান

রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ১০ ওভারে ২ উইকেটে ৪৬ রান তুলেছে পাকিস্তান। ইনিংসের প্রথম বলেই গাস অ্যাটকিনসনের শিকার ফখর জামান। সাইম আইয়ুব ফিরেছেন ৮ রান করে। ধাক্কা সামলানোর চেষ্টায় বাবর আজম ২৬ ও সাদ বেগ ৯ রানে অপরাজিত আছেন।