বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ লাইভ স্কোর: দ্বিতীয় টেস্টের রান ও ম্যাচ আপডেট

bangladesh-west-indies-2nd-test-live

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টে সিলেটে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের একাদশ

সাদমান ইসলাম, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ

জশুয়া ডা সিলভা, ব্র্যান্ডন কিং, কেভিন উইকহ্যাম, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), রোস্টন চেজ (অধিনায়ক), জাস্টিন গ্রেভস, জশুয়া বিশপ, জোমেল ওয়ারিক্যান, শামার জোসেফ ও জেইডেন সিলস।

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ লাইভ স্কোর দ্বিতীয় টেস্ট · সিলেট · ৫–৯ নভেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজ
Loading…
বাংলাদেশ
Loading…
ম্যাচের তথ্য লোড হচ্ছে…
প্রতি ৩০ সেকেন্ডে আপডেট চেক হবে

প্রথম আঘাত তাসকিনের, ফিরলেন ব্র্যান্ডন কিং

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলেই বাংলাদেশকে উইকেট এনে দেন তাসকিন আহমেদ। ১৮ বলে ৯ রান করা ব্র্যান্ডন কিংয়ের বিদায়ে ক্যারিবীয়দের স্কোর দাঁড়ায় ১৩/১।

৫.৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ১ উইকেটে ১৪ রান। জশুয়া ডা সিলভা ৩ ও কাভেম হজ ১ রানে অপরাজিত ছিলেন।

ফিরেছেন মুশফিক ও তাসকিন

সিলেট টেস্টে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এসেছে। মুমিনুল হকের জায়গায় ফিরেছেন মুশফিকুর রহিম। পেস আক্রমণে শরীফুল ইসলামের বদলে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজও দুটি পরিবর্তন নিয়ে নেমেছে। জন ক্যাম্পবেল ও তেজনারায়ণ চন্দরপলের জায়গায় খেলছেন কেভিন উইকহ্যাম ও জশুয়া ডা সিলভা। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে উইকহ্যামের।