বাংলাদেশ–ভুটান ম্যাচ দিয়ে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে স্বাগতিকদের সাফ চ্যাম্পিয়নশিপ অভিযান। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে দুই দল। ঘরের মাঠে জয়ের প্রত্যাশা নিয়ে নামছে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস।
বাংলাদেশ–ভুটান লাইভ স্কোর
সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ · গ্রুপ এ
৫ নভেম্বর · রাত ৮টা · বাংলাদেশ সময়
প্রাক্ম্যাচ আপডেট: হামজাকে ছাড়াই নামছে বাংলাদেশ
প্রথম ম্যাচে হামজা চৌধুরীকে পাচ্ছে না বাংলাদেশ। ক্লাবের ব্যস্ততায় ভুটানের বিপক্ষে খেলতে পারছেন না এই মিডফিল্ডার। তাঁর অনুপস্থিতিতে মাঝমাঠের দায়িত্ব অন্যদের ভাগ করে নিতে হবে। বাংলাদেশকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ।
মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ
আগের ১৭ সাক্ষাতে বাংলাদেশের জয় ১৩টি। ভুটান জিতেছে দুবার, দুটি ম্যাচ ড্র হয়েছে। দুই দলের সর্বশেষ সাক্ষাতে, ২০২৫ সালের ৪ জুন ঢাকায় বাংলাদেশ জিতেছিল ২–০ গোলে।
গ্রুপের লড়াইয়ে গুরুত্বপূর্ণ প্রথম ম্যাচ
‘এ’ গ্রুপে বাংলাদেশ ও ভুটানের অন্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। গ্রুপ পর্বে প্রতিটি দলের ম্যাচ মাত্র দুটি হওয়ায় শুরুতেই পয়েন্ট পাওয়ার গুরুত্ব বেশি। বাংলাদেশের পরের ম্যাচ ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে।
দিনের অন্যান্য ম্যাচের সময় ও সম্প্রচার জানতে দেখুন টিভিতে আজকের খেলা।
