দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন পরীক্ষায় বাংলাদেশ। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি দুই দল। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচে টেস্ট অভিষেক হয়েছে মাহফিজুল ইসলামের।
বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা লাইভ স্কোর
স্কোর লোড হচ্ছে…
প্রথম দিন, প্রথম সেশন | শুরুতেই চাপে বাংলাদেশ
বাংলাদেশের সংগ্রহ ১৪.৪ ওভারে ৩৯/৩। তানজিদ হাসান ২২ ও তাওহিদ হৃদয় ৪ রানে অপরাজিত ছিলেন। মাহফিজুল ইসলাম ও মুমিনুল হক শূন্য রানে ফিরেছেন; শান্ত করেছেন ১২ রান।
