টানা দুই দফা বাড়ল সোনার দাম, ভরি প্রায় ২ লাখ টাকা

Gold Price In Bangladesh

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পাকা সোনার মূল্য বেড়েছে। এ পরিস্থিতি বিবেচনায় সোনার গহনার দাম সমন্বয় করা হয়েছে। সংগঠনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে সোমবারও ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা করা হয়েছিল। মঙ্গলবারের বৃদ্ধিসহ দুই দফায় এই মানের সোনার দাম বেড়েছে মোট ৪ হাজার ৭২৪ টাকা।

নতুন মূল্যতালিকায় অন্যান্য মানের সোনার দামও বাড়ানো হয়েছে। প্রতি ভরি ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসাবে ভ্যাটসহ দর নিচে দেওয়া হলো।

সোনার মানপ্রতি ভরিতে বেড়েছেনতুন দাম, ভ্যাটসহ
২২ ক্যারেট১,৫৭৫ টাকা১,৯৯,৬৮৮ টাকা
২১ ক্যারেট১,৫১৬ টাকা১,৯০,৭০৬ টাকা
১৮ ক্যারেট১,২৮৩ টাকা১,৬৩,৮২১ টাকা
সনাতন পদ্ধতি১,০৪৯ টাকা১,৩৩,৪৯৪ টাকা

সোনার দামের নিয়মিত হালনাগাদ জানতে পড়ুন: আজকের সোনার দাম।

সোনার দাম বাড়লেও রুপার গহনার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৯২৫ টাকায় বিক্রি হবে।