শরীরে রক্তের বিষক্রিয়া দূর করবে ঘরোয়া ৬ খাবার, জানুন কীভাবে কাজ করে

Natural Vegetable for blood purification

অস্বাস্থ্যকর খাবার, দূষিত পরিবেশ, কম পানি পান ও অনিয়মিত জীবনযাপনের কারণে আমাদের শরীরে ধীরে ধীরে বিষাক্ত উপাদান জমে যায়। এই বিষক্রিয়া রক্তের মাধ্যমে পুরো শরীরে ছড়িয়ে পড়ে, যার ফলে দেখা দেয় ক্লান্তি, মাথাব্যথা, ত্বকের সমস্যা, হজমের গোলযোগসহ নানা জটিলতা। তবে সুখবর হলো—কিছু সহজলভ্য ঘরোয়া খাবার নিয়মিত গ্রহণ করলে শরীরের রক্ত স্বাভাবিকভাবে পরিষ্কার রাখা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক রক্তের বিষক্রিয়া দূর করতে কার্যকর এমন ৬টি ঘরোয়া খাবার সম্পর্কে—

১. লেবু

লেবু প্রাকৃতিকভাবে রক্ত পরিশোধক হিসেবে কাজ করে। এতে থাকা ভিটামিন C লিভারকে সক্রিয় করে এবং শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দিতে সাহায্য করে।
খাওয়ার উপায়: সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানিতে অর্ধেক লেবুর রস মিশিয়ে পান করুন। চাইলে এক চিমটি মধু যোগ করা যেতে পারে।

২. রসুন

রসুনে থাকা সালফার যৌগ লিভার ও কিডনির কার্যক্ষমতা বাড়ায়, যা রক্তের বিষাক্ত পদার্থ দূর করতে সহায়ক।
খাওয়ার উপায়: সকালে খালি পেটে ১–২ কোয়া কাঁচা রসুন।

৩. বিটরুট

বিটরুট রক্ত পরিশোধনে অত্যন্ত কার্যকর। এতে থাকা আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তের গুণগত মান উন্নত করে।
খাওয়ার উপায়: কাঁচা সালাদ বা রস হিসেবে।

৪. শাকসবজি (বিশেষ করে পালং শাক)

সবুজ শাকসবজিতে ক্লোরোফিল থাকে, যা শরীরের বিষাক্ত ধাতু ও টক্সিন দূর করতে সাহায্য করে।
খাওয়ার উপায়: হালকা রান্না বা ভাজি হিসেবে নিয়মিত।

৫. আদা

আদা হজম শক্তি বাড়ানোর পাশাপাশি রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়।
খাওয়ার উপায়: আদা চা বা খাবারের সঙ্গে।

৬. ধনেপাতা

খাওয়ার উপায়: ধনেপাতা শরীর থেকে ভারী ধাতু ও বিষাক্ত উপাদান বের করতে সাহায্য করে।