ফেব্রুয়ারিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি

february 2026 school holiday

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি ফেব্রুয়ারিতেই আসছে টানা পাঁচ দিনের ছুটি। ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই একের পর এক ছুটি মিলছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। এর ধারাবাহিকতায় আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ কার্যক্রম।

ছুটির দিনগুলো হচ্ছে—

  • ১১ ও ১২ ফেব্রুয়ারি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছুটি।
  • ১৩ ও ১৪ ফেব্রুয়ারি: যথাক্রমে শুক্র ও শনিবার।
  • ১৫ ফেব্রুয়ারি: শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, বছরের প্রথম বড় ছুটি এটি এবং তালিকায় পঞ্চম ছুটি হিসেবে এটিকে চিহ্নিত করা হয়েছে।

এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে বলে সিদ্ধান্ত রয়েছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিনও সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষণা করা হয়েছিল।

শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অভিভাবকরা এই সময়সূচি অনুযায়ী ছুটির পরিকল্পনা করতে পারবেন।