ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ভোটগণনা শেষে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ আসনের ১১৬টি কেন্দ্রের ফলাফল থেকে এ তথ্য জানা যায়। প্রাপ্ত ফলাফলে হাসনাত আবদুল্লাহ ১ লাখ ৭২ হাজার ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জসীমউদ্দীন পেয়েছেন ২৬ হাজার ভোট।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশজুড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশব্যাপী গণভোটও অনুষ্ঠিত হয়েছে।
