প্রধানমন্ত্রীর হাতে একুশে পদক ২০২৬ প্রদান, ৯ গুণীজন ও ব্যান্ড ওয়ারফেজ

ekushey podok 2026

আজ (বৃহস্পতিবার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন–এ অনুষ্ঠিত হলো রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে সচিবালয়ে বৈঠক শেষে তিনি পায়ে হেঁটে অনুষ্ঠানে যোগ দেন। পদক হস্তান্তর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ৯ জন গুণী ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদকে ভূষিত করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক গ্রহণ করেন—

  • চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা
  • চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার
  • স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম
  • সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর)
  • নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার
  • সাংবাদিকতায় শফিক রেহমান
  • শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার
  • ভাস্কর্যে তেজস হালদার যশ
  • নৃত্যকলায় অর্থী আহমেদ

এছাড়া সংগীত দল হিসেবে একুশে পদক তুলে দেওয়া হয় জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ–এর হাতে।

অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। একুশে পদক বাংলাদেশের সাংস্কৃতিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে অবদানের জন্য প্রদত্ত অন্যতম মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি।