২১ রমজান ২০২৬: বিভাগভিত্তিক সেহরি ও ইফতারের সময়সূচি

Ajker Sehri Iftar

আজ ২০ রমজানের দিন শেষ হলেই শুরু হবে ২১ রমজানের রাত, আর এ রাত থেকেই শুরু হয় সেই মহামূল্যবান রাতের অনুসন্ধান। ২১ রমজান থেকে শুরু হয় ইতিকাফ। এই দিন থেকে শুরু হয়েছে রমজানের শেষ দশক, যা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ । এ রাতে ইবাদত করলে পূর্বের গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা থাকে। এই রাতে বেশি বেশি দোয়া পড়া, বিশেষ করে— “আল্লাহুম্মা ইন্নাকা আ’ফুউম তুহিব্বুল আ’ফওয়া ফা’ফু আন্নী” (হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন)। তাই ধর্মপ্রাণ মুসলমানদের সুবিধার্থে নিচে দেশের বিভাগভিত্তিক সেহরি ও ইফতারের সময়সূচি তুলে ধরা হলো।

📅 ২১ রমজান ২০২৬ (বাংলাদেশ সময়)

বিভাগসেহরির শেষ সময়ইফতারের সময়
ঢাকা বিভাগভোর ৪:৫৫সন্ধ্যা ৬:০৯
চট্টগ্রাম বিভাগভোর ৪:৫০সন্ধ্যা ৬:০৩
সিলেট বিভাগভোর ৪:৪৭সন্ধ্যা ৬:০২
খুলনা বিভাগভোর ৪:৫৯সন্ধ্যা ৬:১২
রাজশাহী বিভাগভোর ৫:০০সন্ধ্যা ৬:১৪
রংপুর বিভাগভোর ৪:৫৯সন্ধ্যা ৬:১২
বরিশাল বিভাগভোর ৪:৫৬সন্ধ্যা ৬:০৮
ময়মনসিংহ বিভাগভোর ৪:৫৪সন্ধ্যা ৬:০৯

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের নির্ধারিত সময় অনুযায়ী সাধারণত ঢাকা জেলার সময়কে ভিত্তি ধরে রমজানের সময়সূচি প্রকাশ করা হয়। অন্যান্য জেলায় ভৌগোলিক অবস্থানের কারণে কয়েক মিনিটের পার্থক্য থাকতে পারে।

তাই সেহরি ও ইফতারের সময় নির্ধারণে নিজ নিজ এলাকার মসজিদের ঘোষণাও অনুসরণ করা উত্তম।

রমজানের শেষ দশক মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে বেশি বেশি ইবাদত, কুরআন তিলাওয়াত, দোয়া ও জিকির করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা হয়। অনেক মুসলমান এই সময় মসজিদে ইতিকাফ পালন করেন এবং লাইলাতুল কদর অনুসন্ধান করেন।

২১ রমজানের সম্পর্কিত কিছু সাধারণ জিজ্ঞাসা (FAQ)

১. ২১ রমজানের বিশেষ গুরুত্ব কী?
২১ রমজান থেকে রমজানের শেষ দশক শুরু হয়, যা নাজাতের দশক হিসেবে পরিচিত।

২. লাইলাতুল কদর কখন হতে পারে?
রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে (২১, ২৩, ২৫, ২৭, ২৯) লাইলাতুল কদর অনুসন্ধান করতে বলা হয়েছে।