পহেলা বৈশাখে ফার্মার্স কার্ড চালু, পরীক্ষামূলকভাবে পাচ্ছেন ২২ হাজার কৃষক

farmers card bangladesh launch

পরীক্ষামূলকভাবে দেশের ২২ হাজার কৃষককে ফার্মার্স কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পহেলা বৈশাখে টাঙ্গাইল সদরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফার্মার্স কার্ড বিষয়ক এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, এটি একটি প্রি-পাইলটিং প্রকল্প, যার আওতায় দেশের বিভিন্ন উপজেলার কৃষকদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।

প্রথম ধাপে দেশের ১১টি উপজেলায় একযোগে এই ফার্মার্স কার্ড বিতরণ করা হবে। উপজেলাগুলো হলো—

  • টাঙ্গাইল সদর
  • পঞ্চগড় সদর
  • বোদা (পঞ্চগড়)
  • শিবগঞ্জ (বগুড়া)
  • শৈলকুপা (ঝিনাইদহ)
  • নেছারাবাদ (পিরোজপুর)
  • টেকনাফ (কক্সবাজার)
  • আদর্শ সদর (কুমিল্লা)
  • ইসলামপুর (জামালপুর)
  • গোয়ালন্দ (রাজবাড়ী)
  • জুড়ী (মৌলভীবাজার)

সরকারের আশা, এই কার্ডের মাধ্যমে কৃষকরা বিভিন্ন সরকারি সহায়তা, ভর্তুকি ও সেবা সহজে পেতে পারবেন।

বৈঠকে কৃষিমন্ত্রী মো. আমিনুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু, অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কৃষকদের সহায়তার জন্য ফার্মার্স কার্ড চালু করা বিএনপির নির্বাচনী অঙ্গীকারগুলোর একটি ছিল।