সিলেটে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় শাহী ঈদগাহে

shahi eidga Eid Jamat

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট মহা নগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে।

এ জামাতে অংশ নেবেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এছাড়া সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।

একই সময় সকাল সাড়ে ৮টায় দরগাহে হযরত শাহপরাণ (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে ইমামতি করবেন মাওলানা আসজাদ আহমদ।

এছাড়া দরগাহে হযরত শাহপরাণ (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণেও সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন-এর উদ্যোগে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে নারী ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা রাখা হয়েছে।

নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বন্দরবাজারের ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে-এ তিনটি জামাত অনুষ্ঠিত হবে—প্রথমটি সকাল ৭টায়, দ্বিতীয়টি সকাল ৮টায় এবং তৃতীয়টি সকাল ৯টায়।

এছাড়া জামেয়া মদীনাতুল উলুম খাসদবীর মাদ্রাসায় দুটি জামাত অনুষ্ঠিত হবে—প্রথমটি সকাল ৮টায় এবং দ্বিতীয়টি সকাল সাড়ে ৮টায়।

দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহ ময়দানে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এছাড়া কাজিরবাজার মখন জামে মসজিদে সকাল সোয়া ৯টায় এবং টিলাগড় শাহ মাদানী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।