রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
প্রধান জামাতে রাষ্ট্রপতি Mohammed Shahabuddin ও প্রধানমন্ত্রী Tarique Rahman একসঙ্গে নামাজ আদায় করেন।
এছাড়া প্রধান জামাতে অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক Abdus Salam, মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।
ঈদের প্রধান জামাতে ইমামতি করেন Mufti Mohammad Abdul Malek। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা প্রদান করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। নারীদের জন্য আলাদা প্রবেশপথ, অযু ও নামাজের ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি ভিআইপি ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়।
এছাড়া মুসল্লিদের জন্য পর্যাপ্ত অযুখানা, মেডিকেল টিমসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। সব মিলিয়ে প্রায় সাড়ে তিন হাজার নারীসহ মোট ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়।
