দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৪৩ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক

remittance growth April

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৬ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ৬ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪৩০ দশমিক ৭ মিলিয়ন বা ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ হাজার ৮১৩ দশমিক ৬০ মিলিয়ন ডলারে।

এর আগে গত ২ এপ্রিল দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৯ দশমিক ৮১ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে রিজার্ভের পরিমাণ প্রায় স্থিতিশীল অবস্থায় রয়েছে।