ডেনমার্কে স্কলারশিপ নিয়ে পড়তে চান? জানুন বিশ্ববিদ্যালয়ভিত্তিক সুযোগ ও খরচ

University of Copenhagen

ডেনমার্কে উচ্চশিক্ষা নিতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের সুযোগ রয়েছে। তবে এখানে এমন কোনো একক কেন্দ্রীয় সরকারি স্কলারশিপ নেই, যেখানে আবেদন করলেই সব বিশ্ববিদ্যালয়ের জন্য বিবেচিত হওয়া যায়। সাধারণত বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামভেদে স্কলারশিপের নিয়ম, যোগ্যতা ও সুবিধা আলাদা।

অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময়ই শিক্ষার্থীদের স্কলারশিপের জন্য বিবেচনা করা হয়। অর্থাৎ আলাদা স্কলারশিপ আবেদন সবসময় প্রয়োজন হয় না। তবে কোন বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামে কী ধরনের সুযোগ রয়েছে, তা আগে থেকেই যাচাই করা জরুরি।

কোন বিশ্ববিদ্যালয়ে কী ধরনের স্কলারশিপ পাওয়া যায়?

University of Copenhagen
ডেনমার্কের অন্যতম প্রাচীন ও শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ক্ষেত্রে টিউশন ফি মওকুফ বা আংশিক ছাড়ের সুযোগ রয়েছে। মানবিক, বিজ্ঞান, আইন ও চিকিৎসাবিজ্ঞানে বিশ্ববিদ্যালয়টির শক্তিশালী অবস্থান রয়েছে। Deadline সাধারণত January ১৫।

Aarhus University
নবায়নযোগ্য জ্বালানি, প্রকৌশল ও ব্যবসায় শিক্ষায় বিশ্ববিদ্যালয়টির ভালো সুনাম রয়েছে। International PhD Students দের জন্য DKK ১৫,০০০ পর্যন্ত Monthly Grant দেয়। Deadline January ১৫।

Technical University of Denmark (DTU)
প্রকৌশল ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার জন্য ডেনমার্কের অন্যতম পরিচিত প্রতিষ্ঠান। Non-EU Outstanding Students দের জন্য Tuition Waiver দেয়। IT, Engineering, Sustainable Energy তে Research এর সুযোগ বিশ্বমানের।

University of Southern Denmark (SDU)
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের টিউশন ফি মওকুফ ও স্কলারশিপের সুযোগ রয়েছে। Non-EU Students দের Full Tuition Waiver Plus Monthly Stipend পর্যন্ত দেয়। Deadline সাধারণত July ৩১।

Copenhagen Business School (CBS)
ব্যবসা, অর্থনীতি ও অর্থায়ন বিষয়ে ইউরোপের পরিচিত প্রতিষ্ঠানগুলোর একটি। মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য Partial থেকে Full Tuition Waiver পাওয়া যায়।

Tuition কত?

Scholarship না পেলে ডেনমার্কে Non-EU Students দের বছরে €৬,০০০ থেকে €১৬,০০০ Tuition দিতে হয়। Living Cost মাসে €৮০০ থেকে €১,২০০।

আবেদনের জন্য সাধারণত কী কী লাগতে পারে?

  • Strong Academic Record, CGPA ৩.৫ এর উপরে হলে ভালো
  • IELTS ৬.৫ থেকে ৭.০ বা TOEFL iBT ৮৩ থেকে ৯৪
  • Motivation Letter
  • CV
  • ২টো Recommendation Letter
  • Bachelor Degree আর Transcript

শুধু ডেনমার্ক নয়, বিকল্পও রাখুন

ডেনমার্কে স্কলারশিপের জন্য প্রতিযোগিতা বেশ কঠিন হতে পারে। তাই শুধু একটি দেশের ওপর নির্ভর না করে সুইডেন, ফিনল্যান্ডসহ অন্যান্য ইউরোপীয় দেশের বিশ্ববিদ্যালয়েও একই সময়ে আবেদন করা ভালো কৌশল।

আর বিদেশে পড়াশোনার সিদ্ধান্ত নেওয়ার সময় শুধু স্কলারশিপ নয়—টিউশন ফি, জীবনযাত্রার ব্যয়, কাজের সুযোগ, ভিসার নিয়ম এবং দীর্ঘমেয়াদি অভিবাসন নীতিও বিবেচনা করা উচিত।