সোনার দাম ভরিতে কমল ১,৬৯১ টাকা, নতুন দর কার্যকর

Today gold price in Bangladesh

দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে নতুন দামের কথা জানায় বাজুস। বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

সোনার নতুন দাম কত

নতুন মূল্যতালিকায় ২২ ক্যারেটের পাশাপাশি ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার দামও কমানো হয়েছে। প্রতি ভরি ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসাবে নতুন দর নিচে দেওয়া হলো।

১৮ ক্যারেট সোনার দাম

কার্যকর: ৫ অক্টোবর ২০২৬, সকাল ১০টা
প্রতি ভরি · ১৬ আনা ১,৮৭,৯০৭ টাকা
সোনার পরিমাণ দাম (টাকা)
১ আনা১১,৭৪৪.১৯
২ আনা২৩,৪৮৮.৩৮
৩ আনা৩৫,২৩২.৫৬
৪ আনা৪৬,৯৭৬.৭৫
৫ আনা৫৮,৭২০.৯৪
৬ আনা৭০,৪৬৫.১৩
৭ আনা৮২,২০৯.৩১
৮ আনা৯৩,৯৫৩.৫০
৯ আনা১,০৫,৬৯৭.৬৯
১০ আনা১,১৭,৪৪১.৮৮
১১ আনা১,২৯,১৮৬.০৬
১২ আনা১,৪০,৯৩০.২৫
১৩ আনা১,৫২,৬৭৪.৪৪
১৪ আনা১,৬৪,৪১৮.৬৩
১৫ আনা১,৭৬,১৬২.৮১
১ ভরি / ১৬ আনা ১,৮৭,৯০৭.০০

হিসাব: প্রকাশিত প্রতি ভরির দাম ÷ ১৬ × আনার পরিমাণ। আনুপাতিক দাম দুই দশমিকে দেখানো হয়েছে।

২১ ক্যারেট সোনার দাম

কার্যকর: ৫ অক্টোবর ২০২৬, সকাল ১০টা
প্রতি ভরি · ১৬ আনা ২,১৮,৮১৭ টাকা
সোনার পরিমাণ দাম (টাকা)
১ আনা১৩,৬৭৬.০৬
২ আনা২৭,৩৫২.১৩
৩ আনা৪১,০২৮.১৯
৪ আনা৫৪,৭০৪.২৫
৫ আনা৬৮,৩৮০.৩১
৬ আনা৮২,০৫৬.৩৮
৭ আনা৯৫,৭৩২.৪৪
৮ আনা১,০৯,৪০৮.৫০
৯ আনা১,২৩,০৮৪.৫৬
১০ আনা১,৩৬,৭৬০.৬৩
১১ আনা১,৫০,৪৩৬.৬৯
১২ আনা১,৬৪,১১২.৭৫
১৩ আনা১,৭৭,৭৮৮.৮১
১৪ আনা১,৯১,৪৬৪.৮৮
১৫ আনা২,০৫,১৪০.৯৪
১ ভরি / ১৬ আনা ২,১৮,৮১৭.০০

হিসাব: প্রকাশিত প্রতি ভরির দাম ÷ ১৬ × আনার পরিমাণ। আনুপাতিক দাম দুই দশমিকে দেখানো হয়েছে।

২২ ক্যারেট সোনার দাম

কার্যকর: ৫ অক্টোবর ২০২৬, সকাল ১০টা
প্রতি ভরি · ১৬ আনা ২,২৯,০৮১ টাকা
সোনার পরিমাণ দাম (টাকা)
১ আনা১৪,৩১৭.৫৬
২ আনা২৮,৬৩৫.১৩
৩ আনা৪২,৯৫২.৬৯
৪ আনা৫৭,২৭০.২৫
৫ আনা৭১,৫৮৭.৮১
৬ আনা৮৫,৯০৫.৩৮
৭ আনা১,০০,২২২.৯৪
৮ আনা১,১৪,৫৪০.৫০
৯ আনা১,২৮,৮৫৮.০৬
১০ আনা১,৪৩,১৭৫.৬৩
১১ আনা১,৫৭,৪৯৩.১৯
১২ আনা১,৭১,৮১০.৭৫
১৩ আনা১,৮৬,১২৮.৩১
১৪ আনা২,০০,৪৪৫.৮৮
১৫ আনা২,১৪,৭৬৩.৪৪
১ ভরি / ১৬ আনা ২,২৯,০৮১.০০

হিসাব: প্রকাশিত প্রতি ভরির দাম ÷ ১৬ × আনার পরিমাণ। আনুপাতিক দাম দুই দশমিকে দেখানো হয়েছে।

প্রকাশিত মূল্যতালিকায় এসব দর ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম হিসেবে উল্লেখ করা হয়েছে।

সোনার দামের নিয়মিত হালনাগাদ জানতে পড়ুন: আজকের সোনার দাম।

অপরিবর্তিত রুপার দাম

সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রয়েছে ৪ হাজার ৩১৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা অপরিবর্তিত রয়েছে।