জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

khalilur-rahman-un-general-assembly-president

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ ৪০ বছর পর জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ এই পদে আবারও দায়িত্ব নিলেন বাংলাদেশের একজন প্রতিনিধি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপনী পর্বে শপথ নেন খলিলুর রহমান। তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হয়েছেন।

শপথের পর ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নেতৃত্ব গ্রহণ করেন তিনি। আগামী এক বছর এই দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।