লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। আগের দেখায় পাকিস্তানের কাছে ৮৭ রানে হারের পর এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ইংল্যান্ডের। অন্যদিকে ঘরের মাঠে প্রতিপক্ষের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখতে চাইবে পাকিস্তান।
দুই দলের একাদশ
পাকিস্তান: ফখর জামান, সাইম আইয়ুব, বাবর আজম, সাদ বেগ (উইকেটকিপার), হাসান নওয়াজ, সালমান আগা, শাদাব খান, আরাফাত মিনহাস, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), হারিস রউফ ও রাজাউল্লাহ।
ইংল্যান্ড: টম ব্যান্টন, বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক (অধিনায়ক), জর্ডান কক্স (উইকেটকিপার), স্যাম কারান, উইল জ্যাকস, জেমি ওভারটন, লিয়াম ডসন, গাস অ্যাটকিনসন ও হেনরি ক্রোকম্ব।
ইংল্যান্ড বনাম পাকিস্তান
ইংল্যান্ডের ব্যাটিং
| ব্যাটসম্যান | রান | বল | ৪ | ৬ | স্ট্রাইক রেট |
|---|---|---|---|---|---|
| তথ্য লোড হচ্ছে… | |||||
পাকিস্তানের ব্যাটিং
| ব্যাটসম্যান | রান | বল | ৪ | ৬ | স্ট্রাইক রেট |
|---|---|---|---|---|---|
| তথ্য লোড হচ্ছে… | |||||
ম্যাচের সর্বোচ্চ উইকেটশিকারি
৬ ওভারে তিন উইকেট হারাল ইংল্যান্ড
প্রথম ছয় ওভারেই তিন উইকেট হারিয়েছে ইংল্যান্ড। স্কোরবোর্ডে উঠেছে ৩০ রান। শুরুতে উইকেট হারানোর ধাক্কা সামলে এখন ইনিংস গড়ে তোলার চ্যালেঞ্জ সফরকারীদের সামনে।
এর আগে ব্যান্টনকে ৪ রানে ফেরান শাহিন। দলীয় ১১ রানে তাঁর দ্বিতীয় শিকার হন জো রুট। ইংল্যান্ডের অভিজ্ঞ এই ব্যাটসম্যান করেন ৫ রান।
