রূপপুরে ইউরেনিয়াম স্থাপন, পারমাণবিক যুগে বাংলাদেশের ঐতিহাসিক যাত্রা

rooppur-nuclear-power-plant-uranium

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে-এ প্রথম ইউনিটের চুল্লিতে ইউরেনিয়াম স্থাপনের মাধ্যমে পারমাণবিক শক্তি ব্যবহারের চূড়ান্ত ধাপে প্রবেশ করলো বাংলাদেশ এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় যুক্ত হলো।

মঙ্গলবার দুপুরে বিদ্যুৎকেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ইউরেনিয়াম স্থাপনের কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফকির মাহবুব আনাম।

এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ, সচিব মো. আনোয়ার হোসেন এবং রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা Rosatom-এর মহাপরিচালক Alexey Likhachev।

অনুষ্ঠানে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান International Atomic Energy Agency-এর মহাপরিচালক Rafael Grossi। তিনি বলেন, “বাংলাদেশের জন্য আজকের দিনটি এক ঐতিহাসিক দিন।”

সংশ্লিষ্টরা জানান, আগামী আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হতে পারে। পূর্ণাঙ্গভাবে চালু হলে এই কেন্দ্র দেশের জ্বালানি নিরাপত্তা ও শিল্পখাতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং এটি বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতার নতুন দিগন্ত উন্মোচন করবে।