পাকিস্তান বনাম শ্রীলঙ্কা 2nd T20I লাইভ স্কোর

pakistan vs sri lanka-t20 live score 2026

Pakistan vs Sri Lanka Live Score, 2nd T20I 2026: তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৭টায় শুরু হবে ম্যাচটি। টস হবে রাত সাড়ে ৬টায়। পাকিস্তানের স্থানীয় সময় ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।

প্রথম টি–টোয়েন্টিতে ১৮৩ রানের লক্ষ্য তাড়া করে ১৮.৫ ওভারে ৬ উইকেটে ১৮৭ রান তুলে ৪ উইকেটের জয় পেয়েছিল পাকিস্তান। ফলে আজকের ম্যাচের আগে তিন ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা।

🔴 পাকিস্তান বনাম শ্রীলঙ্কা লাইভ স্কোর

LIVE SCORE
Pakistan vs Sri Lanka · 2nd T20I
🇵🇰
Pakistan
Loading…
VS
🇱🇰
Sri Lanka
Loading…
Updating live score…
Sri Lanka won the toss and elected to field
Connecting… Auto update: 30 sec

টস জিতে বোলিংয়ে শ্রীলঙ্কা

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টি–টোয়েন্টিতে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস।

প্রথম ম্যাচে পাওয়ারপ্লেতে পাকিস্তানের ব্যাটারদের আটকে রাখতে না পারাই শ্রীলঙ্কার বড় সমস্যা ছিল। দ্বিতীয় ম্যাচে তাই শুরুতেই উইকেট তুলে স্বাগতিকদের চাপে রাখার লক্ষ্য নিয়ে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মেন্ডিস।

অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক সাহিবজাদা ফারহান জানিয়েছেন, টস যেকোনো দিকে যেতে পারে ধরে রেখেই তাঁর দল প্রস্তুতি নিয়েছিল।

পাকিস্তান বনাম শ্রীলঙ্কা Playing XI

শ্রীলঙ্কা একাদশ

Lahiru Udara, Kusal Mendis (w/c), Sineth Jayawardena, Kamindu Mendis, Sahan Arachchige, Dasun Shanaka, Chamindu Wickramasinghe, Maheesh Theekshana, Eshan Malinga, Binura Fernando, Nuwan Thushara

পাকিস্তান একাদশ

Sahibzada Farhan (c), Fakhar Zaman, Maaz Sadaqat, Hasan Nawaz, Saim Ayub, Khawaja Nafay (w), Shadab Khan, Mohammad Imran Randhawa, Naseem Shah, Mohammad Salman Mirza, Abrar Ahmed

তিন পরিবর্তন নিয়ে মাঠে শ্রীলঙ্কা

দ্বিতীয় টি–টোয়েন্টির একাদশে তিনটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। অধিনায়ক কুশল মেন্ডিস জানিয়েছেন, একজন ব্যাটার, একজন অলরাউন্ডার এবং একজন পেসারকে নতুন করে একাদশে নেওয়া হয়েছে।

প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে সিরিজে সমতায় ফেরাই তাদের প্রধান লক্ষ্য।

পাকিস্তানের একাদশেও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে। পেস ও সুইং বোলিংয়ের বিকল্প বাড়াতে মোহাম্মদ সালমান মির্জাকে দলে নেওয়া হয়েছে।

পিচ রিপোর্ট: ব্যাটারদের জন্য দারুণ উইকেট

সাবেক পাকিস্তানি ব্যাটার সালমান বাটের পর্যবেক্ষণে, প্রথম ম্যাচের তুলনায় আজকের উইকেট আরও শক্ত ও কিছুটা শুষ্ক।

পিচে বল ভালোভাবে ব্যাটে আসার সম্ভাবনা রয়েছে। বাউন্সও হবে তুলনামূলকভাবে নির্ভরযোগ্য ও সমান। ফলে ব্যাটাররা শট খেলতে সুবিধা পাবেন।