বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | BAN vs AFG Test 2026

bangladesh vs afghanistan test 2026

বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর ও একমাত্র টেস্টের সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচের রান, উইকেট, ওভার, ইনিংস, ব্যাটিং-বোলিং পরিসংখ্যান এবং গুরুত্বপূর্ণ মুহূর্তের আপডেট এখানে নিয়মিত দেওয়া হবে।

বাংলাদেশ–আফগানিস্তান টেস্টের পূর্ণ স্কোরকার্ড, দুই দলের একাদশ, সেশনভিত্তিক অবস্থা, দিনের খেলা শেষে স্কোর এবং ম্যাচের ফলসহ প্রয়োজনীয় সব তথ্য একই পেজে পাওয়া যাবে।

LIVE SCORE
Afghanistan vs Bangladesh · One-off Test
🇧🇩
Bangladesh
Loading…
VS
🇦🇫
Afghanistan
Loading…
Updating live score…
Connecting… Auto update: 30 sec

আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান, বাংলাদেশের চাই ৭ উইকেট

আবুধাবি টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে জমে উঠেছে ম্যাচ। শেষ দিনে জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান, আর বাংলাদেশের লক্ষ্য ৭ উইকেট তুলে নেওয়া।

আজ দিনের শুরুতে বাংলাদেশের ইনিংসের হাল ধরেছিলেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে গড়ে ওঠে ১৫৯ রানের একটি চমৎকার জুটি। এই জুটি ভাঙার পরই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এর আগেই টেস্ট ক্যারিয়ারে দারুণ এক সেঞ্চুরি তুলে নেন লিটন দাস।

পাহাড়সম ৪৭৯ রানের বড় লক্ষ্যের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান; ২৮ রান তুলতেই হারায় তাদের ২ উইকেট। তবে সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। সেদিকুল্লাহ ও রহমত শাহর দায়িত্বশীল জুটি দলকে বিপদমুক্ত করার পথে এগোচ্ছিল। কিন্তু দিনের একেবারে শেষ বিকেলে রহমত শাহকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন পেসার ইবাদত হোসেন।

জয়ের জন্য আফগানরা লক্ষ্য পেয়েছে ৪৭৯ রান

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে তুলে নিলেন সেঞ্চুরি। তাঁর শতকের পর ৭ উইকেটে ৩৭২ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। প্রথম ইনিংসের ১০৬ রানের লিড মিলিয়ে আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৪৭৯ রান।

তৃতীয় দিন — আফগানিস্তান ২৪০ রানে অলআউট, বাংলাদেশের লিড ১০৬

হাসান মাহমুদ ও এবাদত হোসেনের পেসে তৃতীয় দিনের শুরুতেই ভেঙে পড়েছে আফগানিস্তানের ব্যাটিং। আগের দিনের ৪ উইকেটে ২১১ রান থেকে খেলতে নেমে ২৪০ রানেই অলআউট হয়েছে আফগানরা। শেষ ৬ উইকেটে যোগ করতে পেরেছে মাত্র ২৯ রান। প্রথম ইনিংসে বাংলাদেশ পেয়েছে ১০৬ রানের লিড।

হ্যাটট্রিকসহ ৫৫ রানে ৫ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। এবাদতের শিকার ৫৬ রানে ৪ উইকেট। শেষ ব্যাটার মোহাম্মদ সেলিম সাফিকে লিটন দাসের ক্যাচ বানিয়ে আফগানিস্তানের ইনিংস গুটিয়ে দেন এবাদত।

অন্য প্রান্তে সতীর্থদের আসা–যাওয়ার মধ্যেও সেঞ্চুরি তুলে নিয়েছেন রহমত শাহ। আফগান অধিনায়ক ২১৬ বলে ১০৫ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ২টি ছক্কা।

আফগানিস্তান ১ম ইনিংস: ২৪০ অলআউট (৮৯.১ ওভার)
রহমত শাহ: ১০৫ (২১৬ বল)*
হাসান মাহমুদ: ৫/৫৫
এবাদত হোসেন: ৪/৫৬
বাংলাদেশের প্রথম ইনিংসের লিড: ১০৬ রান

হাসান মাহমুদের হ্যাটট্রিক — ২২০ রানেই ৮ উইকেট

টানা তিন বলে ইসমত আলম, কাইস আহমদ ও জিয়া উর রহমানকে ফিরিয়ে হ্যাটট্রিক করেছেন হাসান মাহমুদ। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে এই কীর্তি গড়েছেন তিনি। তাঁর ওই ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২২০ রান। এর আগে ইকরাম আলিখিলকে বোল্ড করে দিনের প্রথম সাফল্য এনে দেন এবাদত।

দ্বিতীয় দিনের খেলা শেষ — আফগানিস্তান ২১১/৪

আবুধাবি টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে আফগানিস্তানের সংগ্রহ ৭৯ ওভারে ৪ উইকেটে ২১১ রান। বাংলাদেশের প্রথম ইনিংসের ৩৪৬ রানের চেয়ে এখনো ১৩৫ রানে পিছিয়ে আফগানিস্তান।

আফগান অধিনায়ক রহমত শাহ ৮৪ রানে এবং উইকেটকিপার ইকরাম আলিখিল ২৬ রানে অপরাজিত আছেন। পঞ্চম উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটি ৭২ রানের।

আফগানিস্তান ১ম ইনিংস: ২১১/৪ (৭৯ ওভার)
রহমত শাহ: ৮৪*
ইকরাম আলিখিল: ২৬*
আবদুল মালিক: ৬২

বাংলাদেশের চেয়ে পিছিয়ে: ১৩৫ রান

রহমত–ইকরামের প্রতিরোধ

১৩৯ রানে ৪ উইকেট হারানোর পর বাংলাদেশের সামনে আফগানিস্তানকে আরও চাপে ফেলার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু রহমত শাহ ও ইকরাম আলিখিল সেই সুযোগ কাজে লাগাতে দেননি।

দুজন পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৭২ রানের জুটি গড়ে দ্বিতীয় দিনের বাকি সময় পার করে দেন।

রহমত ১৮৬ বলে ৮৪ রান করে অপরাজিত। তাঁর ইনিংসে রয়েছে ৮টি চার ও একটি ছক্কা। ইকরাম ৯১ বলে ২৬ রানে অপরাজিত।

চতুর্থ উইকেট — আফগানিস্তান ১৩৯/৪

আবদুল মালিকের বিদায়ের পরপরই আরও একটি উইকেট তুলে নেয় বাংলাদেশ।

হাশমতউল্লাহ শহীদিকে শূন্য রানে ফেরান মেহেদী হাসান মিরাজ। ক্রিজ ছেড়ে বেরিয়ে আসা শহীদিকে স্টাম্পিং করেন লিটন দাস।

আফগানিস্তান: ১৩৯/৪

তৃতীয় উইকেট — আবদুল মালিক ৬২

দীর্ঘ সময় বাংলাদেশের বোলারদের প্রতিরোধ করা ওপেনার আবদুল মালিককে ৬২ রানে ফেরান এবাদত হোসেন।

রহমত শাহর সঙ্গে তৃতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়েছিলেন মালিক।

আফগানিস্তান: ১৩৪/৩

আবদুল মালিকের ফিফটি

বাংলাদেশের দুই পেসারের শুরুর ধাক্কা সামলে আফগানিস্তানকে ম্যাচে ফেরান আবদুল মালিক ও রহমত শাহ।

নিজের প্রথম টেস্ট ফিফটি তুলে নেন মালিক। শেষ পর্যন্ত ১২০ বলে ৬২ রান করেন তিনি।

দ্বিতীয় উইকেট — আফগানিস্তান ৬৪/২

আফগানিস্তানের দ্বিতীয় উইকেট তুলে নেন এবাদত হোসেন।

শাহিদুল্লাহ কামাল ২০ রান করে এবাদতের শর্ট বলে আউট হন।

আফগানিস্তান: ৬৪/২

প্রথম উইকেট — আফগানিস্তান ৩০/১

বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন হাসান মাহমুদ।

সেদিকুল্লাহ আতাল ১৭ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন।

আফগানিস্তান: ৩০/১

বাংলাদেশ ৩৪৬ রানে অলআউট, নাঈম অপরাজিত ৩৫

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় দিনের খেলা ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে শুরু করে বাংলাদেশ। শেষ দুই উইকেটে আরও ২৯ রান যোগ করে সফরকারীরা।

শেষ পর্যন্ত এক প্রান্ত আগলে ৩৫ রানে অপরাজিত থাকেন নাঈম হাসান।

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪৬ অলআউট (৯২.৩ ওভার)
তানজিদ হাসান তামিম: ৮৩
সাদমান ইসলাম: ৬৭
লিটন দাস: ৫৩
নাঈম হাসান: ৩৫*

তাইজুল আউট — বাংলাদেশ ৩৩৫/৯

প্রথম দিন ৩ উইকেট নেওয়া আফগান পেসার মোহাম্মদ সেলিম সাফি দ্বিতীয় দিনেও বাংলাদেশের ব্যাটারদের ভোগান।

শর্ট ডেলিভারিতে আউট হন তাইজুল ইসলাম। তিনি করেন ৯ রান।

বাংলাদেশ: ৩৩৫/৯

দিনের শুরু — বাংলাদেশ ৩১৭/৮

প্রথম দিনের ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে বাংলাদেশ।

ক্রিজে ছিলেন নাঈম হাসান ও তাইজুল ইসলাম। শেষ দুই উইকেটে আরও ২৯ রান যোগ করার পর বাংলাদেশের ইনিংস থামে ৩৪৬ রানে।

বাংলাদেশের একাদশ

শাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও এবাদত হোসেন।

আফগানিস্তানের স্কোয়াড

আফগানিস্তানের টেস্ট দল—

আবদুল মালিক, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, ইকরাম আলিখিল (উইকেটকিপার), জিয়া উর রহমান আকবর, শহীদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, কাইস আহমদ, মোহাম্মদ সেলিম সফি ও ইসমত আলম।