মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে রমজানের শেষ দশককে ঘিরে তারাবির নামাজে পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
সৌদি আরবের General Presidency for the Affairs of the Two Holy Mosques জানায়, মক্কার Masjid al-Haram-এ তারাবির নামাজে ইমামতি করবেন Abdul Rahman Al-Sudais এবং মদিনার Al-Masjid an-Nabawi-তে ইমামতি করবেন Saleh Al-Budair।
সোমবার (১৬ মার্চ) দুই পবিত্র মসজিদের ধর্মবিষয়ক কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
রমজানের শেষ দশকে তারাবির নামাজে কোরআন খতমকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসল্লিদের নির্বিঘ্নে ইবাদত নিশ্চিত করতে মসজিদের ভেতরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি নামাজের সময় শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন ভাষায় নির্দেশনা প্রদান করা হচ্ছে।
প্রতিবছরের মতো এবারও তারাবি ও তাহাজ্জুদের নামাজে পবিত্র কোরআন খতম করা হবে। খতমের দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত কয়েক লাখ মুসল্লির উপস্থিতিতে মসজিদ প্রাঙ্গণ ভরে ওঠে। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দীর্ঘ মোনাজাত করা হয়।
এদিকে Masjid al-Haram-এ কোরআন খতমের দিন অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নামাজের সময় কেউ মসজিদ থেকে বের হয়ে গেলে পুনরায় প্রবেশের সুযোগ নাও পেতে পারেন।
উল্লেখ্য, Abdul Rahman Al-Sudais টানা ৩৬ বছর ধরে তারাবির নামাজে কোরআন খতম পরিচালনা করে আসছেন। তিনি ১৯৮৪ সাল থেকে দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে এই পবিত্র মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
