সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার (২০ মার্চ) উদযাপিত হবে ঈদুল ফিতর

Eid ul Fitir

ইসলামের পবিত্রতম স্থান Saudi Arabia-তে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র Eid al-Fitr উদযাপিত হবে।

দুই মসজিদভিত্তিক নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম Inside the Haramain এই তথ্য নিশ্চিত করেছে। চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে এবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে।

এ বিষয়ে ইংরেজি দৈনিক Gulf News-এর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠক করে এবং দেশের কোথাও নতুন চাঁদ দেখা যায়নি বলে নিশ্চিত করে। ইসলামি ঐতিহ্য অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নতুন মাস নির্ধারণ করা হয়।

এর আগে, চলতি মাসের শুরুতে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটির ঘোষণা দেয়। সৌদি শ্রম আইন অনুযায়ী, বুধবার (১৮ মার্চ) রাত থেকেই এই ছুটি শুরু হয়ে টানা চার দিন পর্যন্ত চলবে।

মন্ত্রণালয়ের মুখপাত্র Mohammad Al-Ruzaiki জানান, আগেভাগেই এই ছুটির বিষয়টি নিয়োগকর্তা ও কর্মীদের জানানো হয়েছে। ফলে প্রতিষ্ঠানগুলো তাদের কাজের সময়সূচি সঠিকভাবে পরিকল্পনা করতে পারবে এবং জরুরি সেবা চালু রেখেও কর্মীরা ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন।